গুলশানে লেকের রাস্তায় তরুণকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩
রাজধানীর গুলশান লেকের রাস্তা থেকে সাইদুর ইসলাম সৌরভ (২৭) নামের এক তরুণের মরদেহ উদ্ধারের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা–পুলিশ। গতকাল শনিবার ও এর আগের দিন শুক্রবার বিভিন্ন জায়গা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রুবেল (২৩), শামীম ওরফে পিচ্চি শামীম (২৭) ও মো. আকাশ (২২)। আরো দেখুন....
