রাঙামাটিতে রাস্তায় নেমে অটোরিকশায় হাতির আক্রমণ, দুই নারী নিহত
রাঙামাটি সদর উপজেলার জীবতলী এলাকায় রাস্তায় নেমে চলন্ত সিএনজিচালিত অটোরিকশার ওপর বন্য হাতির আক্রমণে দুই নারী নিহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যায় জীবতলী আগরবাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন ঝর্ণা চাকমা (৭০) ও সবিতা চাকমা (৮০)।পাঁচজন যাত্রী নিয়ে রাঙামাটি থেকে জীবতলী চেয়ারম্যানপাড়ার পথে যাচ্ছিল অটোরিকশাটি। জীবতলী আগরবাগান এলাকায় পৌঁছালে বন থেকে হঠাৎ বেরিয়ে আসা একটি হাতি অটোরিকশার ওপর হামলা চালায়। এতে ঝর্ণা চাকমা ও সবিতা চাকমা গুরুতর আহত হন। একই সময়ে আহত হন সিএনজি অটোরিকশাচালক ত্রিজয় চাকমা (২৩)। অন্য দুই যাত্রী লাফিয়ে প্রাণে বাঁচেন।
