চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী বদলের দাবিতে রেললাইনে বিক্ষোভ


চাঁপাইনবাবগঞ্জ -২ আসনে বিএনপির প্রার্থী বদলের দাবিতে দলের একাংশের নেতা–কর্মীরা রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। রোববার বেলা পৌনে ১১টার দিকেছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল ইসলামকে পরিবর্তনের দাবিতে রেললাইনের ওপর বিক্ষোভ করেছে নেতা–কর্মীদের একাংশ। নাচোল রেলস্টেশনের সামনে আজ রোববার বেলা পৌনে ১১টার দিকে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ–২ আসনটি গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট নিয়ে গঠিত। এই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন সংরক্ষিত আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য আসিফা আশরাফী (পাপিয়া), জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম (তুহিন), জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসুদা আফরোজ হক, প্রকৌশলী এমদাদুল হক ও রতনপুর পৌর মেয়র তারিক আহমেদ। কিন্তু বিএনপি প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছে দলের কেন্দ্রীয় শিল্প-বাণিজ্যবিষয়ক সহসম্পাদক ও সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামকে। এতে অন্যরা নাখোশ। তাঁরা আমিনুল ইসলামের দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে আন্দোলন করে যাচ্ছেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url