মির্জা ফখরুলের ‘ধমক দেওয়ার’ ভিডিও ফেসবুকে শেয়ারের পর ছাত্রদল নেতা বহিষ্কৃত


 এক ব্যক্তিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘ধমক দেওয়ার’ ১১ সেকেন্ডের একটি ভাইরাল ভিডিও ফেসবুকে শেয়ার করার পর পদ হারিয়েছেন ফরিদপুর জেলা ছাত্রদলের এক নেতা। কেন্দ্রীয় ছাত্রদল রোববার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য জানিয়েছে।

পদ হারানো ওই নেতার নাম খাইরুল ইসলাম ওরফে রোমান (৩২)। তিনি ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৮ সালে তিনি ছাত্রদলের প্যানেল থেকে সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদের নির্বাচনে ছাত্রদল মনোনীত প্রার্থী হিসেবে ভিপি পদে নির্বাচন করে পরাজিত হন। খায়রুল জেলার ভাঙ্গা উপজেলার বাসিন্দা। আরো দেখুন......


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url