চট্টগ্রামে টাকা চাইতে গিয়ে যুবক খু/ন


 চট্টগ্রাম মহানগরীর এনায়েত বাজার কসাই পাড়া এলাকায় পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে খুন হয়েছেন আকাশ ঘোষ নামের এক যুবক। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আকাশ এনায়েত বাজার গোয়ালপাড়া পুকুরপাড় এলাকার বাসিন্দা। 

স্থানীয়রা জানান, মোবাইল ফোনের ডিসপ্লে পরিবর্তন করার পর সানি নামের এক যুবক আকাশকে টাকা পরিশোধ করেনি। পাওনা টাকা চাইতে গেলে সানি ও তার সঙ্গে থাকা আরও কয়েকজন যুবক মিলে আকাশের ওপর হামলে পড়ে এবং তাকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আকাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।  
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url