ফরিদপুরে আওয়ামী লীগ নেতা দুই ভাইয়ের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ
বোয়ালমারীর পরমেশ্বরদী ইউপির চেয়ারম্যান মান্নান মাতুব্বরের ভাই সিদ্দিকী মাতুব্বরের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে।
ফরিদপুরের বোয়ালমারীর পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মান্নান মাতুব্বর ও ভাই সিদ্দিকী মাতুব্বরের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার ময়েনদিয়া বাজারে এ ঘটে।
তাঁরা দুজন আওয়ামী লীগের নেতা। মান্নান মাতুব্বর উপজেলা আওয়ামী লীগের গণস্বাস্থ্যবিষয়ক সম্পাদক। তিনি একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষী দিয়েছিলেন। সিদ্দিকী মাতুব্বর পরমেশ্বরদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর তাঁদের বাড়িতে হামলা হলো।
