নাটোরে আওয়ামী লীগ নেতার ছেলেকে আটক করে খুঁটির সঙ্গে বেঁধে মারধর
নাটোরে খড় ও পাটকাঠির পালায় আগুন দেওয়ার অভিযোগে আওয়ামী লীগ নেতার ছেলেকে আটক করে খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়েছে। পরে তাঁকে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। আজ রোববার সকালে সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চৌগাছি মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আটক নাজমুল হোসেন ওই গ্রামের আবদুল খালেকের ছেলে ও ইটভাটা ব্যবসায়ী। আবদুল খালেক ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। আরো দেখুন.....
