কুমিল্লায় আওয়ামী লীগ-ছাত্রলীগের ৪৪ নেতা-কর্মী আটক


 

কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ৪৪ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে কুমিল্লা নগর থেকে মিছিলের প্রস্তুতিকালে আটক করা হয়েছে ২৯ জনকে।
আজ রোববার দুপুরে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, রোববার ভোরে নগরের টমছমব্রিজ, ঝাউতলা ও বাদুরতলা এলাকা থেকে মিছিলের প্রস্তুতিকালে ২৯ জনকে আটক করা হয়। এর আগে শনিবার রাতভর জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে আরো ১৫ জনকে আটক করা হয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url